শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১২:৪৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-ছেলে মিলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যা জানালো এলাকাবাসী

বগুড়া সদর উপজেলায় বাবা-ছেলে মিলে এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৫ ফেব্রুয়ারির এ ঘটনায় করা মামলার প্রধান আসামি গোপাল চন্দ্র দাসকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। আরেক আসামি গোপালের বাবা তুলসী চন্দ্র দাস পলাতক।

মঙ্গলবার র‌্যাব-১২ সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার উসমান গণি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৫ ফেব্রুয়ারি স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে ধর্ষণ করে গোপাল ও তার বাবা তুলসী। ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি গোপাল এবং ২ নম্বর আসামি তুলসী। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। র‌্যাব-১২ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে সোমবার রাতে গোপালকে রাজশাহী থেকে গ্রেপ্তারের পর বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, মুদি দোকানি গোপাল ওই স্কুলছাত্রীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করে আসছিল। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় কৌশলে তাকে ডেকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে গোপাল ধর্ষণ করে। এরপর ধর্ষণ করে তার বাবা তুলসী।

এদিকে এলাকাবাসী জানান, বাবা-ছেলে মিলে মেয়েটিকে ধর্ষণের পর বখাটে যুবকদের ৫০ হাজার টাকার বিনিময়ে ধাপাচাপা দেওয়ার চেষ্টা করে। মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আলমাস হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গোপালের বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ