শিরোনাম
◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০১:০৭ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজমিরীগঞ্জে ওরসে গান বাজনা নিয়ে মুসল্লি ও মাজার কমিটির সংঘর্ষ

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা আব্দুল হেকিম শাহ মাজারের ওরসে উপলক্ষে মেলায় গান বাজনায় বাধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শিবপাশা আব্দুল হেকিম শাহ মাজারের ওরসে উপলক্ষে মেলায় গান বাজনার আয়োজন করা হয়। শুক্রবার (৭মার্চ) মুসল্লীদের পক্ষ থেকে গান বাজনা বন্ধের দাবী জানিয়ে একটি প্রতিবাদ মিছিল করা হয়। 

পরে শিবপাশা বাজারে প্রতিবাদ সভা করার সময় মাজার কমিটির নেতৃবৃন্দ সহ গান বাজনার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধর্মপ্রাণ মুসল্লীদের উপর হামলা করে। এ সময় শিবপাশা বাজারের বেশ কয়েকটি দোকান ও সিএনজি, টমটম ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে দু’পক্ষেও মাঝে উত্তেজনা বিরাজ করছে। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মাইনুল হাসান জানায়, পুলিশ ও সেনাবাহিনীর গেলে পরিস্থিতি শান্ত হয়।

  • সর্বশেষ