শিরোনাম
◈ তেল রপ্তানিতে বিকল্প পথ, ৫০০ মাইল পাইপলাইন পুনর্গঠনের পরিকল্পনা ◈ ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালিতেও অভিযান ◈ স্বচ্ছতার বিপক্ষে নই, তবে হস্তক্ষেপ মানি না: সরকারি হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন শাহজালাল দরগাহের মোতাওয়াল্লী(ভিডিও) ◈ চীনে ‘বিয়ের’ নামে বিক্রি হচ্ছেন মিয়ানমারের নারীরা, জান্তা প্রধানকে প্রশংসায় ভাসাল বেইজিং ◈ ডলার বাজারে স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য আপিল বিভাগের গুরুত্বপূর্ণ রায়, ২৫ বছরের আগে পদত্যাগে পেনশন নয় ◈ ৬ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় কমবে বর্ষণ ◈ বস্ত্র ও পোশাক খাতে নতুন প্রণোদনা, রপ্তানিতে মিলবে বাড়তি নগদ সহায়তা ◈ বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে ◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্টারমাইন্ড বিশ্বাস করি না, ছাত্র নেতৃত্বে গণঅভ্যুত্থান: জামায়াত আমির (ভিডিও)

জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব মহান আল্লাহর, নেতৃত্বে ছাত্র-জনতা বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, কোনো মাস্টারমাইন্ডে জামায়াতে ইসলামী বিশ্বাস করে না। শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের এক কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৫ বছর আন্দোলন করেও স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়নি, এটাই বাস্তবতা। আর এই ১৫ বছরের ধারাবাহিকতায় ছাত্র-জনতার নেতৃত্বে ফ্যাসিজমের ওপর শেষ আঘাত হানা হয়।

৫ আগস্টের একদিন আগেও কেউ জানত না, ভারতে পালানো স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এভাবে পতন হবে। সবার মুখে শুধু একটাই কথা, কিভাবে কী হয়ে গেল। অনেকেই এটার কৃতিত্ব দাবি করে বলে, অমুক ভাই মাস্টারমাইন্ড, তমুক নেতা মাস্টারমাইন্ড।

বন্দি এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘সব কিছুই মহান আল্লাহর পরিকল্পনা, যার বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা।

এখানে কোনো মাস্টারমাইন্ড জামায়াত ইসলামী বিশ্বাস করে না।’
জামায়েত ইসলামী নিবন্ধন ফেরত পায়নি অভিযোগ করে আমির বলেন, জামায়াত একটিমাত্র দল, যাদের শীর্ষ ১১ জন নেতাকে খুন করা হয়েছে, একটি মাত্র দল যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সব অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এটি একটি মাত্র দল যে দলের নিবন্ধন ও লোগো কেড়ে নিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

মানুষের মুক্তির জন্য আল্লাহর আইন বাস্তবায়ন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা চেয়ে শফিকুর রহমান বলেন, যারা কালো তারা তো কালোর সঙ্গেই বন্ধুত্ব করবে, তারা সাদাকে সত্য বলবেন কিভাবে।

পেঁচার জাত দিনে চোখ বন্ধ করে থাকে বলে সূর্যের আলো দেখতে পায় না, এই পেঁচার জাত না চাইলেও জামায়াতে ইসলামীর হাত ধরেই বাংলাদেশে কুরআনের আলো পৌঁছাবে।

সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মওলানা নূর আহমদ আনোয়ারী সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি জহেদুল ইসলাম ও শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ সাকিলের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্ম পরিষদ অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগর আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল, সাবেক জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, মুফতি হাবিব উল্লাহ, এ্যাড. ফরিদ উদ্দিন ফারুকী ও অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী।  

বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা। উৎস: কালের কণ্ঠ ও চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়