শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে দেয়ালিকা উৎসবে জুলাই-আগস্ট বিপ্লবের প্রতিচ্ছবি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা উৎসব পালিত হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতি তুলে ধরে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসব পালন করা হয়।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় সদর উপজেলা হলরুমে ব্যতিক্রমী এই দেয়ালিকা উৎবের আয়োজন করা হয়। 

ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পরে জেলা প্রশাসকসহ অন্যরা ঘুরে-ঘুরে দেয়ালিকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। 

দেয়ালিকা উৎসবে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবরা। জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার প্রতিচ্ছবি এবং আন্দোলন সংগ্রামের নানা চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। হলরুমের চার দেয়ালে আওয়ামী লীগ ও ওইসময়ের আইনশৃংখলা বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরে দেয়ালিকা দিয়ে সাজানো হয়। 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। শিক্ষার্থীদের অসাধারণ মেধা, প্রতিভার চমৎকার বহি:প্রকাশ ঘটেছে এ উৎসবে। কিভাবে জুলাই-আগস্ট বিপ্লব হয়েছে, সে চিত্র তুলেও ধরা হয়েছে।

দেয়ালিকা পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল মনোভাব, আঁকাআঁকি ও লেখালেখির অভ্যাস বৃদ্ধি পাবে। এতে করে তাদের লেখার আগ্রহ ও জ্ঞানের পরিধি বাড়বে। আগামীতে তারা আরো এগিয়ে যাবে। দেয়ালিকা পত্রিকা উৎসবে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়