শিরোনাম
◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, সর্বোচ্চ বেতন পাবেন কারা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে যুক্ত হয়েছেন তিন ক্রিকেটার।

বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন গ্রেডে চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা দেয় বিসিবি। এবারের তালিকায় চুক্তিভুক্ত খেলোয়াড়ের সংখ্যা ২২ জন থেকে বেড়ে ২৮ জন হয়েছে। এই চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। নতুন করে চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নাঈম হাসান, শামীম হোসেন ও নুরুল হাসান সোহান। তারা সবাই আছেন মাসিক ২ লাখ টাকা বেতনের ‘ডি’ গ্রেডে।

সর্বোচ্চ ‘এ প্লাস’ গ্রেডে কোনো ক্রিকেটারকে এবার রাখা হয়নি।

advertisement

এবারের তালিকায় মাসিক ৮ লাখ টাকা বেতনের ‘এ’ গ্রেডে জায়গা হয়েছে চারজনের। তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের সঙ্গে এই গ্রেডে আছেন তাসকিন আহমেদ। গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে ডানহাতি এই পেসার সর্বোচ্চ ১০ লাখ টাকা মাসিক বেতনের ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ছিলেন।

গতবার ‘এ’ গ্রেডে থাকা মুশফিকুর রহিম এবার নেমে গেছেন ‘বি’ গ্রেডে। এই গ্রেডের ক্রিকেটারদের মাসিক বেতন ৬ লাখ টাকা। গত চুক্তিতে ‘সি’ গ্রেডে থাকা সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মাহেদি হাসান জায়গা পেয়েছেন ‘বি’ গ্রেডে। এই গ্রেডে আছেন সর্বোচ্চ ১১ ক্রিকেটার।

গতবারের ‘ডি’ গ্রেড থেকে মাসিক ৪ লাখ টাকার ‘সি’ গ্রেডে উন্নতি হয়েছে নাসুম আহমেদ ও খালেদ আহমেদের। এই গ্রেডে আছেন মোট ছয়জন।

২০২৩ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তি-----

‘এ’ গ্রেড: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ।

‘বি’ গ্রেড: মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

‘সি’ গ্রেড: সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, খালেদ আহমেদ।

‘ডি’ গ্রেড: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান।

  • সর্বশেষ