শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে পুর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

শাহাজাদা এমরান,কুমিল্লা অফিস : কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আতিক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আতিক পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল মান্নান মিয়ার ছোট ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নানা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার। 

নিহতের বাবা আবদুল মান্নান মিয়া থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, আতিক সোমবার রাত আটটার সময় সোনাকাটিয়া গ্রামের মধ্যম পাড়া মোতালেবের দোকানে যায়। সেখানে পূর্ব থেকে যোগসাজশে উপস্থিত থাকা একই গ্রামের নূরে আলম, আমান ও নেয়ামত উল্লাহর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মোঃ আতিককে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করে। তাকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি লোহার রড, এসএসপাইপ, বিদেশী বড় টর্চ লাইট, লাঠিসোটা দিয়ে পিটিয়ে মাথা, কান, নাক ও মুখে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় আতিক ও উপস্থিত একরাম হোসেন রনি, আসিফ ও আল আমিনের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে হামলাকারিদের কবল থেকে তাকে উদ্ধার করে।

পরিবারের লোকজন তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আতিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও আইসিইউ সঙ্কটে পরে ঢাকার বিএনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিএনকে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালিন মঙ্গলবার বিকেলে আতিকের মৃত্যু হয়। এদিকে আতিকের মৃত্যুর খবরটি জানাজানি হওয়ায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিকেল থেকে পুলিশ মোতায়েন রয়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়