শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৭ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিসিবি ডিলার যুবলীগ নেতা কৃপাসিন্ধু গ্রেফতার

সিলেট প্রতিনিধি : টিসিবি ডিলারশিপের আড়ালে একচেটিয়া সুবিধাভোগী যুবলীগ নেতা কৃপাসিন্ধু রায়কে গ্রেফতার করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ। সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেন। কৃপাসিন্ধু দোয়ারাবাজারের মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী বাজারের প্রয়াত ক্ষিতিন্দ্র মোহন রায়ের ছেলে।

দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল তার। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রভাব খাটিয়ে টিসিবির ডিলারশিপ নেন। সেই সুবাদে নামে-বেনামে কার্ড তৈরি করে পণ্যসামগ্রী উত্তোলনের পর কালোবাজারি চক্রের কাছে বিক্রি করে বিপুল অর্থের মালিক হন কৃপাসিন্ধু। দোয়ারাবাজার থানার ওসি জানান, ২০২৪ সালের ২ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

কৃপাসিন্ধুর ছেলের কাণ্ড : কৃপাসিন্ধুর গুণধর ছেলে কৌশিক রায় বিগত সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে কুরআন শরিফ অবমাননাকর একটি পোস্ট দেয়। ওই ঘটনায় পরবর্তীতে কৌশিকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। ।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়