শিরোনাম
◈ রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬ ◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমান বিএনপির প্রধানমন্ত্রী না, বাংলাদেশের প্রধানমন্ত্রী : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এমপি বলেছেন, তারেক রহমান আগের প্রধানমন্ত্রীদের মতো নয়, একটু ভিন্ন। এটি উনি কথা-বার্তা, বক্তব্যে ইতিমধ্যে প্রমাণ করেছেন। জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, ১ মাস হয়নি শপথ নিয়েছে। ইতিমধ্যে জনগণের বিবেক নাড়া দিয়েছে যে, তারেক রহমানের পক্ষে সম্ভব এ দেশ পরিচালনা করা। এজন্য তারেক রহমান তার ভাষণে বলেছেন, আমি বিএনপির প্রধানমন্ত্রী না, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে সনাতনী সম্প্রদায়ের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড একটি গোষ্ঠীর জন্য না, বাংলাদেশের সকল মানুষের জন্য। ফ্যামিলির মধ্যে যিনি গৃহিণী তার নামে হবে ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান টেস্ট করার জন্য তিনি উদ্বোধন করেছেন। আমাদের নির্বাচনী ওয়াদা ছিলো বলেই তিনি আনুষ্ঠানিক ভাবে এটির উদ্বোধন করেছেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য তিনি বলেন, নিজেদের ছোট মনে করার সুযোগ নাই। আমাদের বিএনপির রাজনীতি সকল ধর্মের প্রতি সম্মান রয়েছে। সবাইকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি।

এ সময় লক্ষ্মীপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শঙ্কর মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ আরও অনেকে।

  • সর্বশেষ