শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২২ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ কর্মী পোস্টার বিতরণ করতে নেমেছেন মাঠে, অতঃপর...

ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণের সময় প্রিন্স চৌধুরী (৪২) নামে এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। 

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ‘জয় বাংলা’ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব।

প্রিন্স চৌধুরী সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের আবদুর রাজ্জাক চৌধুরীর ছেলে।

জানা যায়, শেখ হাসিনার ছবি সম্বলিত ওই পোস্টার বিতরণের সময় স্থানীয়রা ওই কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। পরে সদরপুর থানা পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব বলেন, ‘আটক ব্যক্তি সদরপুর থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়