শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:১৭ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট : লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে ট্রেনের ছাদে বাড়ি ফেরার পথে ছাদে অতিরিক্ত মানুষের গাদাগাদিতে ছাদ থেকে নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে রাজ (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বুড়িমারীগামী ট্রেনে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজ একই উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরে আয়োজিত মাহফিলে এসেছিল রাজ। মাহফিল শেষে অনেকের মতো ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছিল সে। পথে ভোটমারী এলাকায় মানুষের গাদাগাদিতে ছাদ থেকে নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে রাজের মৃত্যু হয়।  

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান জানান, রাজ ট্রেনের ছাদে ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ছেলেটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। 

  • সর্বশেষ