শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী যুবলীগ নেতা সোহাগ গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু , লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সোহাগকে গ্রেপ্তার করছে পুলিশ। শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে সদর থানা পুলিশ চট্রগ্রাম  মেট্রোপুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন সোহাগ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। সে সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর এলাকার মো. রুহুল আমিনের ছেলে। যুবলীগ নেতা সোহাগকে শিক্ষার্থী সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেন এবং পুলিশের দায়ের করা বিস্ফোরকসহ চার মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি জানান, ৪ আগস্ট সাবেক যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন টিপুর বাসভবনের ছাঁদ থেকে টিপুর নেতৃত্বে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি বর্ষণকারী ছিল গিয়াস উদ্দিন সোহাগ। ছাত্র-জনতার ওপর হামলা, গুলি ও নিহতদের ঘটনায় এখন পর্যন্ত ৮০জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। সোহাগ জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের অপসরাণকৃত সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর ঘনিষ্ঠ জন বলে পরিচিত রয়েছে। এছাড়া বহুল আলোচিত মানব পাচার মামলায় কুয়েতে দন্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক এমপি কাজী সেলিনা ইসলামেরও এপিএস ছিল সে।
 
উল্লেখ্য, গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। পাল্টা প্রতিরোধে চেষ্টা করে নিরস্ত্র শিক্ষার্থীরা। এ সময় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের অপসারণকৃত সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে মুহুমুহু গুলি ছুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিজ বাসভবনের ছাঁদ থেকে প্রকাশ্যেই সালাহ উদ্দিন টিপু ও তার সহযোগী গিয়াস উদ্দিন সোহাগসহ অন্যরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হয়। এ সময় তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামী করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়