শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক সেনাপ্রধান সফিউদ্দিন আহমেদের  বড় ভাই গ্রেফতার

সাবেক সেনাপ্রধান শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদের বড় ভাই এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম জানান।

রফিউদ্দিন আহমেদ রফিক খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য রুনু রেজা তাঁদের বোন।

তাজুল বলেন, রফিউদ্দিন রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যার মামলায় অভিযুক্ত। এছাড়া তাঁর বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতার মামলা আছে। গত ৩০ আগস্ট দায়ের করা দুই মামলার একটিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রফিককে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে থাকা অস্ত্রসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে। উৎস: আজকের পত্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়