শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান ◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৭:১১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় অভি দাস (১৭)  নামের এক কিশোরকে থানায় দিয়েছেন বাবা। তিনি উপজেলার উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের বিমল দাসের ছেলে।  বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ সদর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার রাতে অভি দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লিখেন 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই' যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা। আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম রাম'। 

মঙ্গলবার রাতেই আলেমদের একটি গ্রুপ সাচনা বাজারে অভিযুক্ত অভি দাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গ্রেপ্তারের দাবি জানান। 

পরে বুধবার সকালে অভিযুক্ত অভি দাসকে তার বাবা বিমল দাস থানায় হস্তান্তর করেন। ওইদিন বিকেলে উপজেলার আলেম-ওলামারা এবং পূজা উদযাপন পরিষদের নেতারাসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতিতে অভিযুক্ত অভি দাস নিঃশর্ত ক্ষমা চাইলে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম কামাল হোসাইন দেশ রূপান্তরকে জানান, বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়