শিরোনাম
◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১২:১৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ জেলা ও জজ আদালতের পিপি হলেন জালাল উদ্দিন

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি মো. জালাল উদ্দিন। বুধবার (৩০ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

পিপি পদে নিয়োগ পাওয়া এডভোকেট মো. জালাল উদ্দিন ১৯৯৪ সালের ৩০ এপ্রিল আইনজীবী সমিতিতে যোগদান করেছিলেন। তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি। এছাড়া তিনি পাকুন্দিয়া পৌরসভার প্রথম মেয়র এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক।

এ আদেশে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ছাড়াও জেলা জজv আদালতের সরকারি কৌঁসুলী (জিপি), নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি), নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে ৬৫ জন, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী পদে একজন, জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলী পদে ১০ জন এবং বাজিতপুর চৌকি আদালতের সহকারী সরকারি কৌঁসুলী পদে ২ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি) পদে নিয়োগ পেয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জালাল মো. গাউস।

এছাড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এডভোকেট এ.এম সাজ্জাদুল হক এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এডভোকেট মোশারফ হোসেন নিয়োগ পেয়েছেন।

  • সর্বশেষ