শিরোনাম
◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:৫৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর থেকে চুরি হওয়া গরু পাবনায় উদ্ধার, আটক ২

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার শাহিন এগ্রো ফার্ম থেকে চুরি হওয়া ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ছোট-বড় ১১টি গরু পাবনা থেকে উদ্ধার করেছে কোতয়ালি থানা-পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়। 

শাহিন এগ্রো ফার্মের মালিক সাইফুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর রাতে ফার্মের কর্মচারী ইউনুস মন্ডল গাভীসহ ছোট-বড় ১১টি গরু চুরি করে পালিয়ে যায়। পরদিন কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। 

ফরিদপুর কোতয়ালি থানা-পুলিশ পাবনা জেলার সাথিয়া উপজেলার একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে বুধবার বিকেলে নিয়ে আসে। 

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা গরুগুলো আদালতের মাধ্যমে ফার্মের মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়