শিরোনাম
◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:৫১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী গ্রেপ্তার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেলিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান লেলিন জেলা শহরের কাজীপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়ায় অভিযান পরিচালনা করে তাকে (লেলিন) গ্রেফতার করা হয়।

ওসি আরোও জানান,  আদালতে পাঠানো হয়েছে। মেহেদী হাসানের বিরুদ্ধে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় সে এজহারনামীয় আসামি। তিনটির মধ্যে দুটি হত্যা ও একটি বিস্ফোরক আইনে মামলা। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়