শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে আড়াই বছর আগের হামলার ঘটনায় ৮৬ জনের নামে মামলা

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে আড়াই বছর আগের বিএনপি এক নেতার বাসায় হামলা -ভাংচুরের ঘটনায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সাংসদ মমতাজ বেগম সহ ৮৬জন কে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বাদী হয়ে মামলাটি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) হরিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান দুলাল।

এ ঘটনায় ঐদিন রাতেই চারজন কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আবুল বাশার সবুজ, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনার রশীদ হারুন, আওয়ামীলীগ কর্মী নিত্য সরকার ও মতিয়ার রহমান (মতি)।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান।


হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক বয়ড়া গ্রামের বাস ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়