শিরোনাম
◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১২:১৩ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ শিবিরকর্মী আহত ছাত্রলীগের হমলায়, সাবেক এমপির বাড়ি ভাঙচুর

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা আতাউল হকের (দোলন) বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শতাধিক লোকজন তার বাড়িতে গিয়ে ভাঙচুর করেন। দোলনের পরিবারের দাবি, হামলাকারীরা জামায়াত-শিবিরের নেতাকর্মী।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির জানান, সাবেক এমপি দোলন তার এলাকার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে তারা বাড়িঘর ভাঙচুর করেছেন বলে শুনেছি। জামায়াত-শিবিরের কোনো লোকজন এ ধরনের কাজ করতে পারে না।

সাবেক এমপি আতাউল হক দোলন বলেন, আজ দুপুর ১২টার দিকে গুমানতলী কামিল মাদ্রাসায় ছাত্র শিবিরের কয়েকজন ছেলে লিফলেট বিতরণ করতে যান। মাদ্রাসার শিক্ষকরা লিফলেট নিতে অপারগতা প্রকাশ করেন। মাদ্রাসাকে রাজনৈতিকমুক্ত একটি প্রতিষ্ঠান বলে তাদের জানান শিক্ষকরা। তখন তারা শিক্ষকদের কথা শুনে চলে যান। দুপুর ১টার দিকে ওই শিক্ষকরা সাবেক এমপি দোলনের বাড়ির পুকুরে গোসল করার সময় শিবিরের ছেলেরা মাদ্রাসার শিক্ষককে অপদস্ত করে। স্থানীয় লোকজন এ ঘটনার প্রতিবাদ করেন। এতে করে হাতাহাতির ঘটনা ঘটে। আমার ছোট ছেলে রাব্বিসহ আমাদের পরিবারের সদস্য জয়নুল আবেদীনঘটনাস্থলে এসে শিবিরের ছেলেদের পিঠে ছোট করে চড় দিয়ে ঘটনা মিটিয়ে দেয়।

তিনি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে শিবিরের ছেলেরা বিভিন্ন জায়গায় ফোন দিয়ে, এমপির ছেলে মেরেছে বলে গুজব ছড়ায়। বিকেল ৪টার দিকে শতাধিক লোকজন এসে আমাদের বাড়িঘর ভাঙচুরসহ লুটপাট করেন।

শ্যামনগর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সামাদ বলেন, ‘আমাদের কর্মীরা গোমানতলী মাদ্রাসায় দাওয়াতি কাজে গেলে শিক্ষকরা দাওয়াতি কাজে অস্বীকৃতি জানান। তারা চলে আসার সময় শিবিরের আসাদুল্লাহ সাইফি, আবু তালেবকে লক্ষ্য করে ছাত্রলীগের ছেলেরা তাদের ওপরে হামলা করে এবং বই কে‌ড়ে নেয়। হামলায় ৪ জন শিবিরকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান বলেন, ‘ছাত্র শিবিরের ছেলেরা গোমানতলী মাদ্রাসায় দাওয়াতি কাজে গেলে কয়েকজন শিক্ষক দাওয়াতি কাজ করতে নিষেধ করন। এতে তারা ওই স্থান থেকে চলে আসে। শিবিরের ছেলেরা রাস্তায় পৌঁছালে আতাউল হক দোলনের ছেলের নেতৃত্বে ছাত্রলীগের ছেলেরা তাদের ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করেন। আহত শিবিরকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়