শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০১:০২ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গ্রাম আদালতের মাধ্যমে ৮০৪টি মামলা নিষ্পত্তি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক হল রুমে অনুষ্ঠিত হয়েছে। 

ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।  ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ( ৩য় পর্যায়) স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সমন্বয় সভার আয়োজন করে। 

সভায় জানানো হয় চলতি বছরের ফেব্রুয়ারী হতে আগস্ট পর্যন্ত গ্রাম আদালতে ফরিদপুর জেলায় মামলা গ্রহণ  হয়েছে ৮১৯ টি, নিষ্পত্তি হয়েছে ৮০৪টি, আর উচ্চ আদালত মামলা প্রেরণ করা হয়েছে ১৮৬ টি। এ পর্যন্ত নিষ্পত্তি মামলার ক্ষতিপূরণ  আদায় হয়েছে  ৫৯ লক্ষ ৭৫ হাজার টাকা। গ্রাম আদালতে মামলার নিষ্পত্তির হার ৯৮%।

  • সর্বশেষ
  • জনপ্রিয়