শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ,  ধর্ষক গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর বসুয়া এলাকায় ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ভাসুর মোঃ আরিফুজ্জামান আরিফকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব-৫। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত্রী-পৌনে ১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ধর্ষণ সিএন্ডবি আচুয়া তালতলা এলাকার আরমান সরদারের ছেলে। আজ শনিবার সকালে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই।

সেই সুবাদে আরিফ ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে যেত। গত ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যায়। 

পরবর্তীতে ভিকটিমকে একা পেয়ে ভিকটিমের ০২ বছর ০৬ মাসের ছেলেকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।  এবং উক্ত ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে চলে যায়। 

পরে ভিকটিমের স্বামী বাড়ীতে এসে তাকে অসুস্থ্য অবস্থায় দেখে ঘটনার বিষয়ে জানতে চাই। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম তার স্বামীর কাছে প্রকাশ করলে অটোরিক্সাযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। 

গত ২৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি দল গোদাগাড়ীর মহিষালবাড়ী এলাকা থেকে ধর্ষক আরিফকে গ্রেফতার করে।

  • সর্বশেষ