শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বাড়িতে হামলা ব্যবসায়ী আহত

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাছ ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির
সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাজু‘র পথরোধ করে মারপিট ও বসতবাড়িতে হামলা চালিয়ে
ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি
করা হয়েছে। 

গত শনিবার রাত সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির সালগ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। জানা যায়, গত শনিবার রাতে আদমদীঘিতে মাছ ব্যবসায়ী ও ছাতিয়নগ্রাম ইউনিয়ন বিএনপির
সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাজু আদমদীঘি সদরে মাছ বিক্রি করে টাকাসহ মোটরসাইকেলে তার বাড়ি সালগ্রামে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টায় তিনি বাড়ির কাছাকাছি পৌঁছিলে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে মারপিটে আহত করে তার কাছে থাকা সর্বস্ব লুট করে। এরপর দৃর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। 


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনা বিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়