শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৪, ১০:০৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে আটক চট্টগ্রাম আ.লীগ নেতা নুরুল আজিম

বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে ছাত্র-জনতার উপরে সবচেয়ে বেশি গুলি চালানো আওয়ামী লীগ নেতা নুরুল আজিম রনি দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্রে এ তথ্য জানা গেছে। 

এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে লিখেন, চট্টগ্রামের ত্রাস সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসী নুরুল আজিম রনি এই মুহুর্তে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আশেপাশে যারা আছে তারা এই সন্ত্রাসীকে ধরার ব্যবস্থা করুন। 

পোস্টে আরও লেখা হয়, চট্টগ্রামের শিক্ষার্থীদের উপর হওয়া নারকীয় হামলা ও সবচেয়ে বেশি গুলি চালানোর মূল নেপথ্যের কারিগর এই রনি। এরে যেভাবেই পারেন ধরার চেষ্টা করুন। এই মূহুর্তে সে চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করছে। সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়