শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৪, ০৫:০০ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনমন্ত্রী আনিসুলের বাড়ির টিনের চালও খুলে নেয়া হয় !

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুনে পুড়ানো হয়। এরমধ্যে কসবার পানিয়ারূপে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বাড়িতেও হামলা হয়েছে। তার বাড়ির টিনের চাল পর্যন্ত খুলে নেয়া হয়। এ ছাড়া বেশ কয়েকটি থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট করা হয়। 

পদত্যাগের পর জেলার সব জায়গাতে ছাত্র-জনতা আনন্দ মিছিল বের করেন। যাতে বিএনপি নেতাকর্মীদেরও অংশগ্রহণ ছিল। সে সময়ে এসব হামলার ঘটনা ঘটে। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের বাড়ি ভাঙচুর করার পর আগুন দেয়া হয়। হামলা চালানো হয় আখাউড়া পৌরসভাতেও। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করা হয় প্রতিটি অফিস কক্ষ। এছাড়া আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন বেগ শাপলুর বাড়িতে হামলা হয়েছে। 

জেলা সদরে হামলা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর হালদারপাড়ার বাসাতে ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভনের কাজীপাড়ার বাসায়।

সদর মডেল থানা, নবীনগর থানায় হামলা হয়েছে। এদিকে জেলার বিভিন্নস্থানে ঢোলবাজনাসহ মিছিল বের করা হয় হাসিনা সরকারের পদত্যাগে। যা চলে রাত পর্যন্ত। 

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে পুলিশ সুপার শাখাওয়াত হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করে সাড়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়