শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলায় জেলায় আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে সারাদেশে আনন্দ মিছিল হয়েছে। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল: শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের শিক্ষার্থী-অভিভাবক সমাজ। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এ আনন্দ মিছিলে যোগ দেয়। প্রথমে টাঙ্গাইল শহীদ মিনার চত্বর ও পুরাতন বাস স্ট্যান্ডে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বান্দরবান: শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে বান্দরবানে অনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ। বিকেলে শহরের ট্রাফিক মোড় এ আনন্দ মিছিল করা হয়।

ঝিনাইদহ: শেখ হাসিনার পতনের খবরে শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বরে রং খেলায় মেতে ওঠেন। অনেকেই উঁচু স্থানে উঠে জাতীয় পলাতক নিয়ে স্লোগান দেয়। পুরো শহর উৎসবে মেতে ওঠে।

কিশোরগঞ্জ: শেখ হাসিনার পদত্যাগের পর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল করেছে সর্বস্তরের সাধারণ মানুষ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়