শিরোনাম
◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৩:০০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের প্রতিবাদ সমাবেশ 

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: কোটা সংস্কার আন্দোলনের নামে জামায়াত-বিএনপির দেশ জুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যা, চোরাগোপ্তা হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে লক্ষ্মীপুরে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগের নেতাকর্মীরা।

[৩] বুধবার (৩১  জুলাই) সকালে শহরের বাগবাড়ী এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া। 

[৪] এদিন উপজেলা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। 

[৫] এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, এবিএম গোফরান বাবু, সোহাগ পাটওয়ারী প্রমুখ।

[৬] বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার যখন উন্নয়নে ব্যস্ত তখন ঘাপটি মেরে থাকা জামায়াত শিবির-বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে ব্যস্ত। দেশের মানুষ শেখ হাসিনার উপর আস্থা রেখে জামায়াত শিবিরের দেশ বিরোধী অপতৎপরতা মোকাবেলা করছে। এসময় যুবলীগ নেতাকর্মীদের রাজপথে থেকে নৈরাজ্য মোকাবেলা করার আহবান জানান যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়