শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ১২:৩৯ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জাফর ইকবাল অপু: খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহম্মেদ ইস্তিসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দলটির নেতারা।

আটক অন্যরা হলেন ৯নং ওয়ার্ড বিএনপি নেতা  সোহেল বাসার, ওয়ার্ড  যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাওলাদার, যোগীপোল ইউনিয়ন যুবদল নেতা রাজু হোসেন রানা, ছাত্রদল কর্মী জিল্লুর রহমান ও দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম মল্লিক।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা দাবি করেন, নেতাকর্মীরা সবাই জামিনে ছিলেন। কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এটা ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার অপচেষ্টা।

তবে সদর থানা পুলিশের ওসি কামাল হোসেন খান বলেন, পুরাতন একটি মামলায় পরোয়ানা থাকায়  ইস্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়