শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৯:২৩ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরের যুথিকা বালা খুন হয়েছিল ছেলের হাতেই!

মশিউর রহমান, নাজিরপুর: [২] পিরোজপুরের নাজিরপুরে নিজ ছেলের হাতে দায়ের কোপে নৃশংস ভাবে খুন হয়েছেন মা। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিবাড়ী বাজার এলাকার উত্তর জয়পুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম।  

[৩] বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুথিকা বালা (৫৫) ওই এলাকার নারায়ন বালার স্ত্রী এবং খুনি জ্যোতিষ বালা (৩২) তার বড় ছেলে।
 
[৪] স্থানীয়ভাবে জানাযায়, নারায়ন বালার চার ছেলে, দুই ছেলে ভারতে থাকে, এবং দুই ছেলে স্থানীয় কালিবাড়ী এলাকায় চায়ের দোকানের ব্যবসা করে। প্রতিদিন ওই দোকানের কাজ  শেষে ১১-১২ টার দিকে খুনি জ্যোতিষ বালা ও তার পিতা নারায়ন বালা বাড়িতে যায়, ঘটনার দিন রাতে জ্যোতিষ বালা বাবার আগেই বাড়ি যায়। বাড়িতে গিয়ে দাও দিয়ে কুপিয়ে কালিবাড়ী চায়ের দোকানে ফিরে নিজেরে শিশু বাচ্চা মেয়েকে নিয়ে পুনরায় বাড়ীতে আসে এবং পাশের বাড়ীর লোকজন ডেকে বলে কে যেন মাকে কুপিয়ে যখম করেছে, তার ডাক চিৎকারে স্থানীয় মেম্বার তরিকুল ইসলাম সেন্টু সহ পার্শ্ববর্তী বাসিন্দারা আসলে তাদের সহযোগীতায় যুথিকা বালাকে গুরুত্বর অবস্থায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসে। র্কতব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপতালে প্রেরন করে। খুলনা নেয়ার পথে আঁধাজুড়ি নামক স্থানে পৌছালে তিনি মারা যান।
 
[৫] ১২ জুলাই শুক্রবার রাত ৮ টায় পুলিশ প্রেস ব্রিফিং-এ জানান, চাঞ্চাল্যকর এই ঘটনার মূল রহস্য উন্মোচনে পিরোজপুরের পুলিশ সুপার মো:শরীফুল ইসলাম (পিপিএম) এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) মো:রবিউল ইসলাম, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার, ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক রেজাউল করিম রাজিব-এর যৌথ অভিযানে মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উন্মোচন ও মূল আসামী ছেলে জ্যোতিষকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় খুনির কাজ থেকে হত্যার কাজে ব্যবহৃত দেশীয় ধারাল দা, খুনির স্বীকারোক্তীমূলে বিকাল ৫ টায় বাড়ীর পাশের ডোবা থেকে খুনির নিজেই উদ্ধার করে পুলিশের হাতে দেয়।
 
[৬] পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে খুনি জ্যোতিষ বালা খুনের লোমহর্ষক বর্ননা দিয়ে বলে আমার মায়ের খুনের জন্য আমি নিজেই দায়ী, আমার মা আমাকে প্রতিনিয়ত জ্বালাতন করত, আমার স্ত্রীকেও জ্বালাতন করায় আমাকে ছেড়ে চলে যায়, তাই আমি আমার মাকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করেছি।

[৭] এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো: রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত যুথিকা বালার স্বামী নারায়ন বালা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়