শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা সংস্কারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] কোটা সংস্কার ও মেধাবীদের কর্মসংস্থানের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের" ব্যানারে এবং সাধারন শিক্ষার্থীদের অংশগ্রহনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে এক বিক্ষোভ মিছিল কুমারশীল মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

[৩] মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের শিক্ষার্থী শাহ আলম পালোয়ান বলেন, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা নাম ভাঙ্গিয়ে কোটা কথা বলে আমাদের হেনস্তা করছে। আমরা কোটা বা সরকারের বিরুদ্ধে নই। আমরা চাই কোটা সংস্কার করে ৫ভাগে নামিয়ে আনা হোক।

[৪] ফাহিম মুনতাসির বলেন, আমরা হাইকোর্টের রায়ে  সবসময় সম্মান জানাই। আমরা কোটা বাতিল চাইনা কোটার যোক্তিক সংস্কার চাই। আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে না আমাদের অবস্থান কোটা সংস্কারে পক্ষে। আমরা চাই কোটাকে সংস্কার করা হোক এবং মেধাবী শিক্ষার্থীদের কর্মসংস্থানের যেন সুযোগ করে দেয়া হয়।

[৫] সানিউর রহমান বলেন, গতকাল হাইকোর্ট থেকে যে রায় দেয়া হয়েছে আমরা সে রায়ে সম্মান রেখেই বলব আগামী ১ মাস পর যে রায় দেয়া হবে তা যেন শিক্ষার্থীদের পক্ষে হয়। কোটাকে যেন সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় সে দাবী করব। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়