শিরোনাম
◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

রাকিবুল ইসলাম, রংপুর: [২] রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পৃথক দুই অভিযানে ৩২ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

[৩] মঙ্গলবার(১১ জুন) দুপুরে রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইফতে খায়ের আলম গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] ডিবি জানায়, ১০ জুন  রাত ২৩.২৫ টার সময় রংপুর জেলার ডিবি টিমের এসআই সিব্বির আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ  মোঃ আরিফুল ইসলাম (৪০) এর হার্ডওয়ার দোকানের সামনে রংপুর টু কাকিনা গামী পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটো তল্লাশি করে গঙ্গাচড়া উপজেলার খলিফারবাজার গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে অটোচালকবেশী মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (২৫) এর দেখানো মতে তার বসার সীটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর হতে ৩২ (বত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে অটোসহ জব্দ করে ডিবি।

[৫] অপরদিকে একই ঘটনাস্থলে ১১ জুন সকাল  ১০.৩০টায় রংপুর জেলা ডিবি টিমের এসআই মোঃ রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ  মোঃ আরিফুল ইসলাম (৪০) এর হার্ডওয়ার দোকানের সামনে রংপুর টু কাকিনা গামী পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটো আটক করে অটোর ভিতরে থাকা যাত্রীবেশী মাদক ব্যবসায়ী বগুড়ার শিবগঞ্জ থানার রায়নগর ইউনিয়নের অনন্তবালা দক্ষিণপাড়া গ্রামের ডাবলু ওরফে ডিবলুর পুত্র মোঃ ওয়াসিম (২৪)  এর দেহ ও তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর হতে লাল রংয়ের প্রিন্টের শার্ট দিয়ে মোড়ানো অবস্থায় সাদা রংয়ের পলিথিনে দুই পোটলার প্রতি পোটলায় এক কেজি করে মোট ০২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন ডিবি। 

[৬] রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইফতে খায়ের আলম জানান, জব্দকৃত আলামতসহ অভিযুক্ত দুই মাদকব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গঙ্গাচড়া থানায় মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ