শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০১:৩৮ রাত
আপডেট : ১৫ মে, ২০২৪, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাগল বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে নুর আমিন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় জাহেদুল ইসলাম (৪০) নামে আরও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর আমিন পূর্ব সারডুবি এলাকার মোঃ মতিয়ার রহমানের ছেলে এবং আহত জাহেদুল নিহত নুর আমিনের সম্পর্কে দুলাভাই বলে জানা
গেছে।

এলাকবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর নুর আমিনদের একটি ছাগল সেপটিক ট্যাংকে পড়ে যায়। ওই ছাগলটিকে উদ্ধার করতে গিয়ে নুর আমিনও সেপটিক ট্যাংকে পড়ে যান। বিষয়টি টের পেয়ে তাঁকে বাচাতে গিয়ে তার দুলাভাই জাহেদুলও ওই সেপটিক ট্যাংকে পড়ে যান। পরে এলাকাবাসীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এর টিম গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নুর আমিন মারা যান। গুরুতর আহত তার দুলাভাই এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বড়খাতা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আজিবর রহমান যাদু বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমি নুর আমিনের মৃত্যুর বিষয়টি শুনে তৎক্ষণাৎ হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। আহত জাহেদুলকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়