শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ১১:১২ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় একটি ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে পু সুকি (৫২) নামে এক চীনা নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ বাংলাদেশি। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় পলাশ হাউজিংয়ে টং রুইদা ইন্ডাস্ট্রি নামের ওই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং সাকিনস্থ মৌসুমি গার্মেন্টসের নিচে চায়না মালিকানাধীন টং রুই দ্যা ইন্ডাস্ট্রি (স্থানীয়ভাবে চায়না ব্যাটারি ফ্যাক্টরি নামে পরিচিত) একটি ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একজন চায়না নাগরিক ও ছয় বাংলাদেশি শ্রমিক মারাত্মক আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাশিমপুর থানাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নেওয়া হলে চায়না নাগরিকের মৃত্যু হয়। তিনি ফ্যাক্টরিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

আহত ছয়জন বাংলাদেশি নাগরিকের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। তাঁর নাম অমল ঘোষ (৩২)। বাকি পাঁচজন বাংলাদেশি নাগরিক শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 


শামসুর রহমান বলেন, ব্যাটারি তৈরির কারখানাটি ঈদের ছুটির কারণে বন্ধ ছিল। আজ বন্ধ কারখানাটি চালু করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ব্যাটারি তৈরির কারখানার বয়লার মেশিনটি চালু হচ্ছিল না। পরে চীনা নাগরিক ওই বয়লারটি চালু করার জন্য বয়লারের কাছে গেলে বিকট শব্দ বয়লারটি বিস্ফোরণ হয়। 

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়