শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ০১:৪৭ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আওয়ামী লীগ নেতাসহ আহত ৩

জাফর ইকবাল, খুলনা: যশোরের অভয়নগর উপজেলার খুলনা সীমান্তবর্তী রাজঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজিব ভূঁইয়া ও যুবলীগ নেতা নাসিম মোল্লা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। 

শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লিটু মোল্ল্যা ও সবুজ আশংকামুক্ত রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। এলাকাবাসী জানায় লিটু, সবুজসহ ৩/৪ জন রাজঘাট এলাকায় একটি চায়ের দোকানে বসে লুডু খেলছিল, এসময় হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি করে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।  

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়