শিরোনাম
◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ১২:০২ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে প্রয়াত আওয়ামী লীগ নেতার স্মরণে দোয়া ও মাহফিল

মো: রেজাউল করিম রয়েল: শ্রীনগর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তি প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ নূর মোহাম্মদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

মঙ্গলবার (২ এপ্রিল) মরহুমের নিজস্ব বসভবন বেজগাওয়ের শেখ বাড়িতে পারিবারিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগন্জ ২ আসনের এম পি গুফততা ইয়াসমিন (এমিলি) মুন্সীগন্জ ১ আসনের সাংসদ মহিউদ্দিন আহাম্মেদ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন,

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু , শ্রীনগর থানার ও সি তদন্ত ওয়াহিদ পারভেজ, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ষোলঘড় ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএস নাজির হোসেন,  হামিদুল্লাহ খান মুন, মনির হোসেন মিটুল, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম,আওলাদ হোসেন, এছাড়াও  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের উপস্থিতিতে ইফতার পূর্ব সময়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়