শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৪:৪০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে আগুনে ৯ টি দোকান ভষ্মিভূত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] শিবগঞ্জ বাজারে ভয়াবহ আগুনে ৯ টি মুদি ও কসমেটিকস দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।

[৩] চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে ১২ টার দিকে শিবগঞ্জ বাজারের শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনের একটি দোকান থেকে হটাৎ আগুনের সুত্রপাত হয়। মুর্হুতেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোয়। 
[৪] মোট ৯ টি মুদি ও কসমেটিক দোকানের মালামাল ভষ্মিভুত হয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

[৫] দোকানদাররা জানিয়েছে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৯ টি দোকানের প্রায় ১ কোটি টাকার মালমাল নষ্ট হয়েছে।

[৬] শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত করে তা বের করা হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়