শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৪, ১০:২৪ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৪, ১০:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পেলেন ১০ কৃতি ব্যক্তি

চট্টগ্রাম অফিস: [২] নানা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় চট্টগ্রামের ১০ ব্যক্তিকে ‘চসিক স্বাধীনতা স্মারক সম্মাননা’ পদক দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী তাদের হাতে পদক তুলে দেন। 

[৩] এবারের সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন- মহান মুক্তিযুদ্ধে শহীদ স্বপন চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে জাহান আরা আঙ্গুর (মরণোত্তর), চিকিৎসায় ডা. মো. এখলাস উদ্দিন (মরণোত্তর), ক্রীড়ায় জর্জ ম্যাকওয়া (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, সংগীতে সৈয়দ মহিউদ্দিন, শিল্প উন্নয়নে এম এ সালাম, সমাজসেবায় সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাংবাদিকতায় ডেইজী মউদুদ এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষার আন্তর্জাতিকীকরণে মো. আলমগীর অপু।

[৪] পদক প্রদান অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, কোটি মানুষের সর্বস্ব ত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। বাঙালির এই শ্রেষ্ঠ অর্জনকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে। সবার অবদানের স্বীকৃতি দিতে হবে। যে জাতি গুণীদের সম্মান করতে পারে না সেই জাতি উন্নত হতে পারে না। এই চেতনা থেকে চট্টগ্রামের ১০ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হলো। এর মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্ম আরও ভালো কাজে উৎসাহিত হবে।’

[৫] মেয়র আরও বলেন, ‘নদীর স্রোতকে যেভাবে বাধা দেয়া যায় না, ইতিহাসকে সেভাবে বাধাগ্রস্ত করা যায় না। বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে দিতে অনেক অপচেষ্টা হয়েছে কিন্তু সফল হয়নি। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ গেরিলাদের জন্য বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ বলে মনে করি। বঙ্গবন্ধু তার অর্জনের কারণে ইতিহাসে অমর হয়ে আছেন এবং থাকবেন।’

[৬] অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম। পদকপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম ও ডেইজী মউদুদ।

[৭] চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ