শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৭ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দপুরে বিমানের যান্ত্রিক ত্রুটি, ২৫ যাত্রী হোটেলে

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ৪৯৬) সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকায় (নোজ হুইল) ত্রুটি দেখা দেয়ায় যাত্রা বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে ঢাকাগামী ২৫ জন যাত্রীকে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রি যাপনের ব্যবস্থা করে দেয়া হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এ ঘটনা ঘটে।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকাগামী ২৫ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইটটির উড্ডয়নের সূচী ছিল। কিন্তু চাকার ত্রুটির কারণে তা বাতিল করা হয়েছে। পরে ওই বিমানের ঢাকাগামী যাত্রীদের শহরের আবাসিকে থাকার ব্যবস্থা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আরও একটি বিমানের ফ্লাইট এসে যাত্রীদেরকে ঢাকায় পৌঁছে দিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়