শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্মুক্ত হতে যাচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, সহজ হবে দুই জেলার যাতায়াত

মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী জানান, প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং অগ্রগতির সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি সম্ভাব্য উদ্বোধনের তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে।

পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

মুক্তারপুর সেতুর টোল মওকুফ কিংবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয় দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালার বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির তোলা যুক্তিসঙ্গত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।  

এ ছাড়া মহাসড়কগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি চালুর মাধ্যমে সড়ক নিরাপত্তা এবং শৃঙ্খলা জোরদার করার পরিকল্পনার কথা ব্যক্ত করেন মন্ত্রী।

  • সর্বশেষ