শিরোনাম
◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৪:২৯ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৬, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিংক বাসের জন্য নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি, থাকছে ফ্রি প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট বিআরটিসির মহিলা বাস সার্ভিসের (পিংক বাস) জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত সমূহের মধ্যে- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/ জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে। প্রার্থীর বয়স ২১ হতে ৩৫ এর মধ্যে এবং উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট হতে হবে। ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/ বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্স এ রুপান্তর করার সকল শর্ত পূরণ করতে হবে।

আরও জানানো হয়, আগামী রোববার (৩০ আগস্ট) ও সোমবার (৩১ আগস্ট), মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনদিন সকাল ৯ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকার মধ্যে জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি সহ বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট গাজীপুর এ সশরীরে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (গাড়ি চালনা) অংশগ্রহণের জন্য উপস্থিত থাকার অনুরোধ করা হলো। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রাপ্য হবেন না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত মহিলা চালকগণ ৭ দিন হতে ২ মাস ব্যাপী ভারী গাড়ি চালনার ফ্রি প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণকালীন সময়ে চালকদের থাকা, খাওয়া কর্পোরেশন বহন করবে। প্রশিক্ষণ শেষে, রোড পার্ফরমেন্স টেস্ট এ উত্তীর্ণ সাপেক্ষে কর্পোরেশনে প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালায় অনুযায়ী, দৈনিক মজুরী ভিত্তিক চালক পদে নিয়োগ প্রাপ্ত হবে। কিন্তু চূড়ান্ত নিয়োগের পূর্বে কোনো রকম আর্থিক সুবিধাদি প্রাপ্ত হবেন না। ভবিষ্যতে বিআরটিসি'র স্থায়ী চালক পদে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার গণ্য হবেন।

যে কোনো প্রয়োজনে- ম্যানেজার ট্রেনিং, বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট গাজীপুর, মোবাইলঃ ০১৬১৯-৪৫৭২৪৫ (হোয়াটসঅ্যাপ)।

  • সর্বশেষ