শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান ◈ আমি কসম কেটে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি: জাতীয় দল থেকে মেসির অবসর ◈ জ্বালানি সংকটে প্রতিদিন ক্ষতি ২৩৮৭ কোটি টাকা ◈ তিব্বত-নেপাল বন্যা কী আন্তঃসীমান্ত নিরাপত্তা হুমকি?

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৩৯ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনসার্টে নিয়ে তরুণীকে দলবেঁধে ধর্ষণ ,মূলহোতা গ্রেপ্তার

ধর্ষক ফাহিম হাসান দিহান

মুযনিবীন নাইম: [২] রূপগঞ্জ থানার পূর্বাচলে কনসার্টে নিয়ে তরুণীকে দলবেঁধে ধর্ষণ করা অভিযোগে মূলহোতা ফাহিম হাসান দিহানকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] রোববার  রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।

[৪] র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)  মো. মাহফুজুর রহমান বলেন, গত ৩ ফেব্রুয়ারি রাতে পূর্বাচলের ময়েজ উদ্দিন চত্বরে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। ওই রাত ১০টায় ভুক্তভোগীকে তার নিকটাত্মীয় সাব্বির (১৯) কনসার্টে নিয়ে যায়। কনসার্ট চলাকালীন সাব্বির ও আনাস কাজী তাদের অন্যান্য সহযোগীদের সঙ্গে নিয়ে ওই তরুণীকে (২৩) ধর্ষণের পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা অনুযায়ী কনসার্ট শেষ হলে রাত পৌনে ১টার দিকে দিহান তার প্রাইভেট কার নিয়ে আসে। গাড়িতে দিহান, শাকিল, জাহিদ ওরফে শুভ, সালমান ও আরাফাত অবস্থান করে। সাব্বির একটি মোটরসাইকেলে ভুক্তভোগীকে কনসার্ট এলাকা থেকে একটু দূরে নিরিবিলি জায়গায় নিয়ে যায়। আসামী দিহান তার প্রাইভেট কারে শাকিল, জাহিদ, সালমান ও আরাফাতকে নিয়ে সেখানে যায়। সেখানে পৌঁছে তারা ৭ জন আবার পরামর্শ করে ও ভুক্তভোগীকে প্রাইভেটকারের পেছনে বসায়। অল্প কিছুক্ষণ আসামি সাব্বির ও আনাস কাজী ভুক্তভোগীর সঙ্গে কথাবার্তা বলে। একপর্যায়ে তারা ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে রাত আড়াইটার পর ভুক্তভোগীকে বাড়িতে পৌঁছে দেয়। পরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গত ১২ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১ অপরাধীদের গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

[৫] তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিহান দলবেঁধে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। দিহানকে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে । সম্পাদনা : কামরুজ্জামান

এমএন/এমটি

  • সর্বশেষ