শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৩, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৩, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, ছাত্রদল নেতা আটক

মাসুদ আলম: [২] রাজধানীর উত্তরায় পুলিশের টহলরত সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য ও এক আনসার আহত হয়েছেন।

[৩] রোববার সকালে হাউস বিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাজী মো. হাসান (৩২) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ।

[৪] উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী বলেন, পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলী, একজন পুলিশ কনস্টেবল ও এক আনসার সদস্য আহত হয়েছেন। ককটেল হামলার পর পালিয়ে যাওয়ার সময় হাসানকে আটক করা হয়েছে। 

[৫] তিনি আরও বলেন, ৮-১০ জন জড়ো হয়ে হঠাৎ করে পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় দুটি ককটেলের একটি বিস্ফোরিত হয়েছিল। আরেকটি অবিস্ফোরিত ককটেল ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করে। হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পাদনা: তারিক আল বান্না

এমএ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ