শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৩৬ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে বাহারি ইফতার ও ডিনারের আয়োজন হোটেল রিজেন্সিতে

ইফতারি

মনজুর এ আজিজ: রমজানে নতুন করে সাজছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। অতিথি ও ভোজনবিলাসীদের জন্য থাকছে দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের ইফতারসামগ্রী। হোটেল রিজেন্সির পক্ষ থেকে জানানো হয়, রমজানে ভোজনবিলাসীদের জন্য খ্যাতিসম্পন্ন শেফের দেশীয় ঐতিহ্যবাহী ইফতার, আরবীয় সুস্বাদু মিষ্টান্ন এবং পশ্চিমা খাবারের রসদ থাকছে রিজেন্সিতে। এরাবিয়ান এবং দেশীয় মজার মজার সব ইফতার হুমুস, সরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফ এর সঙ্গে বাঙালি ছোলা, পেঁয়াজু, বেগুনি, শাহী হালিম, রেশমি জিলেপিসহ আরও অনেক কিছু।   

সারাদিনের রমজানের ক্লান্তি দূর করতে পরিবারসহ রাজকীয় ইফতারের স্বাদ গ্রহণের জন্য ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্ট হতে পারে প্রথম পছন্দ। এই আয়োজনে থাকছে ব্যুফে ইফতারের পাশাপাশি সুস্বাদু ডিনার উপভোগ করার সুযোগ। এছাড়া কর্পোরেট ও পারিবারিক ইফতার পার্টির ব্যবস্থা তো আছেই। 

এ প্রসঙ্গে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান বলেন, পবিত্র রমজান আত্মাশুদ্ধির মাস। রমজান উপলক্ষ্যে ইফতার ও ডিনারে বিশেষ ছাড় দিয়ে থাকে ঢাকা রিজেন্সি। এবারও পুরো রমজান মাসজুড়েই থাকছে ছাড়ের সুবিধা। সঙ্গে শর্তসাপেক্ষে ঢাকা রিজেন্সির জনপ্রিয় গ্রান্ডিওস রেস্টুরেন্টে সিলেক্টেড ব্যাংক কার্ডহোল্ডার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং জিপিস্টারদের জন্য একটির মূল্যে দুটি ব্যুফে উপভোগ করার সুযোগ রয়েছে।

ঢাকা রিজেন্সিতে থেকেও প্রিয়জনের সঙ্গে উপভোগ করতে পারেন সুস্বাদু খাবার এবং কাটাতে পারেন অবসর সময়। আকর্ষণীয় মূল্যে ঢাকা রিজেন্সির স্পেশাল রুম প্যাকেজ, সঙ্গে পাচ্ছেন ব্যুফে ব্রেকফাস্ট/সেহেরি এবং ব্যুফে ইফতারের সঙ্গে ডিনার।

এছাড়াও ঢাকা রিজেন্সি রমজান উপলক্ষ্যে তার বিভিন্ন আউটলেটে দিচ্ছে নানা অফার, স্পাতে থাকছে ২০% ডিসকাউন্ট, কম্ফি লাউঞ্জে ৩০% ডিসকাউন্ট, বার্গার ও পিৎজাতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারসহ আরও অনেক কিছু!

এমএএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়