শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১২:০৯ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর মগবাজারে বাসের ধাক্কায় যুবক নিহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ফ্লাইওভারের ঢালে লাব্বাইক বাসের ধাক্কায় আনিসুল হক (২৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি আটক করলেও পালিয়ে গেছে চালক।

বুধবার(২২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।

নিহত যুবক হাতিরঝিল থানার সোনালীবাগ এলাকার ৬৬ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার বৌলাই গ্রামে। সে ওই এলাকার আব্দুস সালামের সন্তান।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির ঢাকা পোস্টকে বলেন, লাব্বাইক পরিবহনের একটি বাস মগবাজার ফ্লাইওভারের থেকে নামার সময় ব্রেকফেল করে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আনিসুল হক ঘটনাস্থলেই মারা যায়। তিনি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় লাব্বাইক বাসটি আটক করা গেলেও পালিয়ে গেছে চালক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়