শিরোনাম
◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ১২:৩৯ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী - নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে আজ

গ্যাস

হ্যাপি আক্তার: গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কার কাজের জন্য ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।কইদিন নারায়ণগঞ্জের কিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এজন্য গ্রাহকদের কাছে এজন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।বাংলানিউজ, ডিবিসি নিউজ

মঙ্গলবার (২১ মার্চ) এ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে জানায়, বুধবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা এসব এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এলাকাগুলো হলো- রাজধানীর মিন্টো রোড, ইস্কাটন, পরিবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ), বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকা। এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক সব গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এই ৮ ঘণ্টা। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

তিতাসের অপর এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, বুধবার (২২ মার্চ) নারায়ণগঞ্জের কিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাওঘাট থেকে আড়াইহাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে বিদ্যমান শিল্প, ক্যাপটিভ (শিল্পের নিজস্ব বিদ্যুৎকেন্দ্র) ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়