শিরোনাম
◈ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি; পুলিশের গাড়িতে আগুন, আহত সাংবাদিক ও বিজিবি সদস্য ◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেল কিনতে পাম্পে মানুষের ভিড়

পাম্পে ভিড়

ডেস্ক রিপোর্ট: জাতীয় গ্রিডে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। দুপুর ২টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। জরুরি কাজ চালিয়ে নিতে জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। এ কারণে ভিড় বেড়েছে পাম্পে। গ্যালন হাতে ডিজেল কিনতে পাম্পে লাইনে দাঁড়াচ্ছেন মানুষ। জাগো নিউজ

মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নীলক্ষেত মোড় এলাকায় পথের বন্ধু ফিলিং স্টেশন, মালিবাগ অটো সার্ভিস, নীলক্ষেত এলাকায় কাজী গোলাম সামদানী পাম্প, উত্তর বাড্ডা এলাকায় আল-মক্কা পাম্পে গ্যালন হাতে তেল নিতে মানুষের ভিড় দেখা গেছে।

নীলক্ষেতের পথের বন্ধু ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘ সারি। অনেকেই এসেছেন ৫ লিটার থেকে ২০ লিটারের ধারণক্ষমতার গ্যালন নিয়ে। আবার অনেকেই এসেছেন ব্যারেল নিয়ে। ডব্লিওইউ

  • সর্বশেষ