শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২২, ০৮:৩৪ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২২, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাউন্সিলরের নেতৃত্বে মারধরের অভিযোগ, আওয়ামী লীগ নেতা হাসপাতালে

আহত জসিম উদ্দিন

মোস্তাফিজুর রহমান: ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে মারধর করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক আবুল ও তার লোকজন। মঙ্গলবার ১২ টার দিকে স্থানীয় একটি হোটেলে আটকের পর এই মারধরের ঘটনা ঘটে। জসিম উদ্দিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জসিমের স্বজনরা জানিয়েছেন, সম্প্রতি জসিমের মেয়ে পল্টন থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক নির্বাচত হন। এরপর থেকে আবুলের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিমের মেয়ে সম্পর্কে আজেবাজে লেখালেখি করেন।

তিনি এ বিষয়ে কাউন্সিলর আবুলকে জিজ্ঞেস করতে গিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আবুল ও তার লোকজন জসিমকে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে কাউন্সিলর এনামুল হক আবুল বলেছেন, রাতে তিনি শান্তিনগর হোয়াইট হাউজে বসে মিটিং করছিলেন। এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়