শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২২, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় প্রথমবারের মত ‘ইনডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’ শুরু কাল

ইনডিজিনাস ফুড ফেস্টিভ্যাল

জেরিন আহমেদ: প্রথমবারের ঢাকায় মত ‘ইনডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’ আগামীকাল শনিবার শুরু হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের খাবার থাকবে এ উৎসবে। ক্ষুদ্র জাতিসত্তার জাতীয় পর্যায়ের অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম আইপিনিউজ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নাগরিক উদ্যোগ’র আয়োজনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

রাজধানীর মিরপুর-১৩ নম্বরের বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজ (বিআরটিএ আফিসের বিপরীতে) প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবের উদ্বোধন করবেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের রেক্টর অধ্যাপক বাঞ্ছিতা চাকমা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উৎসবে পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ঐতিহ্যবাহী নানা পিঠা, বিভিন্ন উপাদেয় খাবারের পদ, জৈব পদ্ধতিতে উৎপাদিত শাকসবজি, ফলমূল, বৈচিত্র্যপূর্ণ নানা জাতের কৃষিপণ্য ও শুঁটকির পসরা নিয়ে অনেক উদ্যোক্তা উপস্থিত থাকবেন। শনিবার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন হবে।

অনুষ্ঠানে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়