শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০১:৫৩ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরঘাটে দুই লঞ্চের চাপায় পড়ে ট্রলারযাত্রী নিহত

সদরঘাট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত হয়েছেন এক ট্রলার যাত্রী। এ ঘটনায় ট্রলারের চালকসহ আরেক যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে নৌপুলিশ জানিয়েছে।

নিহতের নাম রাশেদ (১৯)। তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা। আহত দুই জন হলেন ট্রলারের চালক ইমরান (২৫) ও যাত্রী আলী আজগর (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি লঞ্চ সদরঘাটের লালকুঠি ঘাটে ভিড়ে। একই সময় চাঁদপুরগামী আরেকটি লঞ্চ ঘাটে ভিড়ার চেষ্টা করছিল। এর মধ্যে হঠাৎ করে বিনা সিগন্যাল বা সতর্কতা ছাড়া ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার দুই লঞ্চের মাঝখানে চলে আসে।
বিষয়টি লঞ্চের চালকরা বুঝতে পারেননি। ট্রলারটি মাঝখানে চলে আসার পরই পরই দুই লঞ্চের চাপায় পড়ে। এতে এক যাত্রী নিহতসহ দুইজন আহত হন।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, নিহতের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রলার চালক ইমরানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর আহত অন্য ব্যক্তিও একই হাসপাতালে চিকিৎসাধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়