শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় ◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি ◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ের শিকার হলেন বিচারক

রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক বিচারক। তার কাছ থেকে মোবাইল ফোনের পাশাপাশি চশমাও ছিনিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অরুনাভ চক্রবর্তী একজন সিনিয়র জেলা ও দায়রা জজ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিচারক অরুনাভ চক্রবর্তী রাতে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে হুমকি-ধমকি দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। এমনকি চোখের চশমাটিও ছিনিয়ে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে বিচারকের রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নিয়েছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলমান।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়