শিরোনাম
◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ ◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ◈ শাকিলের জানাজায় এমপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, পরে শপিং মলে ভাঙচুর-লুটপাট ◈ বাংলাদেশের যে ৫ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, সিসিটিভির আওতায় পুরো এলাকা ◈ চতুর্থ বিভাগের ক্লাবের কাছে টাইব্রেকারে ধরা আর্সেনাল

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০১:৫৪ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন, একের পর এক বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির সামনে একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ঘটনাস্থলে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। 

শনিবার (৮ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে আগুনের খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানিয়েছেন, বেড়িবাঁধে ইউল্যাব ইউনিভার্সিটির সামনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার কিছুক্ষণ পর বিকট শব্দ হয়। মনে হচ্ছিল সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে। আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়েছে।

এদিকে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান হোসেন। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ