শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে ৩১২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২জন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: তুরাগ থানার ধউর পুলিশ চেকপোস্টে ওসি মোঃ মনিরুল ইসলামের গোপন তথ্যের ভিওিতে এস,আই মামুনুর রশিদ ও এস আই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম একটি অভিযান পরিচালনা করে উদ্ধার করেন ৩১২ বোতল ফেনসিডিল ও ২ জন মাদক ব্যবসায়াীকে গ্রেফতার করতে সক্ষম হন তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ১ মোঃ নাগর হোসেন (৩২)।পিতা মৃত মাহতাব হোসেন। গ্রামঃ সেনেরহুদা।ডাকঃউথলি বাজার। থানাঃ জীবন নগর। জেলাঃ চুয়াডাঙ্গা।২ মোঃশিমুল (২১) পিতাঃ মোঃ সোহেল রানা।গ্রামঃসেনেরহুদা।ডাকঃ উথলি বাজার। থানাঃ জীবন নগর। জেলাঃ চুয়াডাঙ্গা।

উভয় চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে করে বস্তাবন্দি করে অত্যান্ত গোপনীয় ভাবে ৩১২ বোতল ফেনসিডিল আনতে সক্ষম হয়।সবজির গাড়ী থেকে গোপনে ফেনসিডিল ধউর পুলিশ চেকপোস্ট অতিক্রম করবে বলে গোপন খবর আসে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাথে সাথে অভিযানিক টিম পাঠিয়ে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সেখান থেকে গোপন সুত্রে জানা যায় এই ফেনসিডিল টুংগিবাজার ব্যাংগের মাঠের মাদক ব্যবসায়ী মোমেনার মাল বলে জানা যায়।ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ১২:৪০ মিনিটের সময়। অপর একটি  সুত্রে জানা যায় র্যাবের একটি টিম গত রবিবার রাত থেকে প্রত্যাশা ব্রীজের পাশে ওঁত পেতে ছিল এই মাদক উদ্ধার ও গ্রেফতার করার জন্য।খরব লেখা পর্যন্ত একটি মাদক মামলা চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়